আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

০৫ জুলাই ২০২৬ - ১৪:৩৫
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাসহ গ্রেপ্তার-১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে  ১১৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাহের (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ জুলাই) ভোররাতে উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মাদক ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত করছে । তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) মোঃ ফজলুল করিম সঙ্গীয় ফোর্সসহ রাত ৪টার দিকে আলমডাঙ্গার দুর্লভপুর  গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে আসামী তাহেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তার বাড়ি থেকে  ১১৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫শ' মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।

এ ঘটরিয় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0