ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত
প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আব্বাস হোসেন (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।শনিবার (২১ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার বারদা ব্রিজের সন্নিকটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের নিকট এ দুৃঘটনা ঘটে। নিহত আব্বাস আলী যশোর জেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা। তিনি একজন ট্রাক চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি ভর্তি একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বরদা ব্রিজ এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে ট্রাক থামিয়ে রাস্তা পার হয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় খুলনা-টু-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











