অনৈতিক আইনজীবী ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: অ্যাটর্নি জেনারেল

১৩ অক্টোবর ২০২৬ - ১৪:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অনৈতিক আইনজীবী ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: অ্যাটর্নি জেনারেল
ছবি সংগৃহীত

আইন পেশার অপব্যবহার করে অসৎ পন্থায় দ্রুত অর্থ উপার্জন ও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি স্পষ্টভাবে জানান, আইনি পেশার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের বিশ্বাস পুনর্প্রতিষ্ঠা করতে বাংলাদেশ বার কাউন্সিল অনৈতিক কাজের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছে। এই ধরনের অনিয়মে জড়িত থাকলে প্রভাব বা পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আইন পেশা নিছক কোনো আয়ের উপায় নয়, এটি ন্যায়বিচার কায়েমের একটি গুরুদায়িত্ব। মামলায় জয় পাওয়াই শেষ কথা নয়; আইনজীবীর আসল পরিচয় ফুটে ওঠে তার সততা, পেশাদারত্ব ও নীতি-নৈতিকতায়। মক্কেলের হয়ে লড়তে গিয়ে অসত্য তথ্য বা আদালতকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

​রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর জনগণ আজ গণতান্ত্রিক ধারা ফেরানোর সুযোগ পেয়েছে। তবে কিছু সুবিধাভোগী গোষ্ঠী এ প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করতে চাইছে। এসব কাটিয়ে উঠতে আইনজীবীদের দায়িত্বশীল ও দেশপ্রেমের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

​তরুণ আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, ভালো আইনজীবী হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। সততা, গোপনীয়তা রক্ষা ও নীতি মেনে চলাই একজন আইনজীবীকে সম্মানিত করে। এছাড়া, ঢাকার পাশাপাশি বাইরের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদেরও এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0