কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৯ আগস্ট ২০২৬ - ১৮:১৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সাবেক বিচারপতি খায়রুল হক। ছবি: সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

​বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

​এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

​২০২৬ সালের এপ্রিল ও মে মাসে উচ্চ আদালত থেকে একাধিক মামলায় তার জামিন বহাল থাকলেও অন্যান্য মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর কারণে এতদিন তার মুক্তি স্থগিত ছিল।

​উল্লেখ্য, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ বি এম খায়রুল হক এবং ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0