নেপালে বন্যায় বিপুল প্রাণহানি: ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
পাহাড়ি দেশ নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুর্গত মানুষের সহায়তায় ৫ লাখ মার্কিন ডলারের জরুরি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট) জানিয়েছে, বন্যা উপদ্রুত এলাকার অধিবাসীদের জরুরি আশ্রয়, নিরাপদ সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা ও প্রাথমিক ত্রাণসামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং স্বজনদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি তাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই জরুরি সাহায্য তহবিল স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণসংস্থাগুলোর মাধ্যমে নেপালের দুর্গম ও উপদ্রুত অঞ্চলগুলোতে দ্রুত বিতরণ করা হবে।
এদিকে, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, প্রবল বন্যা ও ভূমিধসের পর থেকে নিখোঁজ শত শত মানুষের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ এসব নাগরিকদের বড় একটি অংশ পর্যটক হিসেবে নেপাল ভ্রমণে গিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ধসের কারণে রাসুয়া জেলাসহ আশপাশের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে এক্সকাভেটর ও ট্রলি ব্যবহার করে প্রবীণ ও আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











