ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন: ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওয়ার্ডটিতে মোট ১৬টি শিশু চিকিৎসাধীন ছিল। উদ্ধারকারীরা কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি ১৫ জন শিশুই প্রাণ হারায়।
হাসপাতাল কর্মকর্তাদের মতে, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর আকস্মিক বিস্ফোরিত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে শীতলীকরণ (ড্যাম্পিং) কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











