ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ: ভারতের ৪ সংস্থা ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২৬ আগস্ট ২০২৬ - ০৮:৫৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ: ভারতের ৪ সংস্থা ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

ইরানের অর্থনৈতিক আয়ের উৎস সংকুচিত করার লক্ষ্যে দেশটির পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তিনজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সদ্য ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির অধীনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

​মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, বিধিনিষেধের আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো— পোর্টইজ পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। পাশাপাশি পোর্টইজের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইদ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের পরিচালক প্রশান্ত গর্গের ওপর পৃথক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস ব্রোকার হিসেবে কাজ করা পোর্টইজ পার্টনার্স একাধিক চালানে ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য ভারতে আমদানিতে সহায়তা করেছে। এছাড়া সদাশিবা ওভারসিজ বিভিন্ন উৎস থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, পিপি সফটটেক এবং প্রকৃতিস ইনফ্রা প্রত্যেকে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইরানি জ্বালানি পণ্য আমদানির সঙ্গে যুক্ত ছিল।

​মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ঘোষিত অন্তত ৬০টি ব্যক্তি, সংস্থা ও জলযানের সম্মিলিত নিষেধাজ্ঞার তালিকার অংশ হিসেবেই ভারতীয় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সতর্কবার্তা দিলেও তাৎক্ষণিকভাবে কোনো দেশের ওপর ঢালাও জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে পূর্বের খালি করা বা ছোট করা কিছু কূটনৈতিক মিশনে ফের কর্মীদের পাঠাতে শুরু করেছে আমেরিকা। এতে বোঝা যাচ্ছে, এই অঞ্চলে স্বল্পমেয়াদে বড় সংঘাতের ঝুঁকি আগের চেয়ে কমে এসেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0