মার্কিন অবরোধে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার মাত্র ১টি

২৫ আগস্ট ২০২৬ - ১৬:৫৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন অবরোধে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার মাত্র ১টি
ছবি: সংগৃহীত

মার্কিন কড়াকড়ি ও অবরোধের কারণে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এই পানিপথ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র একটি জাহাজ পারাপার হতে পেরেছে।

​আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও পণ্য বাণিজ্যের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি। এই অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক চাপ ও মার্কিন কঠোর পদক্ষেপের ফলে বৈশ্বিক নৌ-পরিবহন খাত বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে প্রতিদিন একাধিক বাণিজ্যিক জাহাজ ও জ্বালানিবাহী কার্গো এই পথ ব্যবহার করলেও বর্তমান পরিস্থিতিতে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0