হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ

২৩ আগস্ট ২০২৬ - ১৬:২৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দাবি করে একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করা হয়, যাতে হরমুজ প্রণালির ওপর ‘নিউ ইউএস টেরিটরি’ বা নতুন মার্কিন ভূখণ্ড কথাটি উল্লেখ রয়েছে। তবে এই পোস্টের সঙ্গে কোনো ধরনের ক্যাপশন বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি তিনি।

​এর আগে গত সপ্তাহেও একই মানচিত্র প্রকাশ করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। গত শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিকে তিনি বর্তমান প্রেক্ষাপটে আমেরিকার ভূখণ্ড হিসেবে বিবেচনা করছেন। ওই সময় তিনি ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন।

​উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশের তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ নিয়মিত এই জলপথ ব্যবহার করে যাতায়াত করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0