২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৪২৩ জন
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুইজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া দুইজন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন এই পরিসংখ্যান নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৫৬ জন। এ ছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











