দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭

০২ আগস্ট ২০২৬ - ১৫:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু।

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম এবং এর উপসর্গের প্রাদুর্ভাব। গত একদিনে এ ব্যাধির উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৭ জন শিশুর দেহে রোগটির উপসর্গ ও সংক্রমণ শনাক্ত হয়েছে।

​রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৫ জন শিশু এবং ১০২২ জনের মধ্যে বিভিন্ন উপসর্গ লক্ষ্য করা গেছে। আক্রান্তদের মধ্যে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে। এর মধ্যে ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

​এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। যাদের মধ্যে সুস্থতার পর বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৭ জন এবং উপসর্গ নিয়ে ৭৪৭ জনসহ মোট ৮৪৪ জন শিশু প্রাণ হারিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0