দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০

২৮ আগস্ট ২০২৬ - ১৯:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০

দেশে হাম ও হামজাতীয় উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগের লক্ষণ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে দেশে এই ভাইরাসের সংক্রমণে এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে।

​শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

​রোগী শনাক্ত ও মৃত্যুর চিত্র

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা গেছে।

​পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৯ জন এবং হামের উপসর্গ বা সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮৬১ জনসহ মোট ৯৬০ জনের মৃত্যু হলো।

​একই সময়ে সারা দেশে নতুন করে ৭০ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছেন আরও ১ হাজার ১১০ জন।

​হাসপাতালে ভর্তি ও সুস্থতার হার

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0