হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৭৭ জন শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে রোগটির বিভিন্ন উপসর্গে প্রাণ হারিয়েছে ৫ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোগী ভর্তি ও ছাড়পত্রের পরিস্থিতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯০টি শিশু। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে সমানসংখ্যক অর্থাৎ ৮৯০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৯৮৬ জন শিশু হামের উপসর্গজনিত রোগে ভুগছে।
সারাদেশের সার্বিক চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ জন শিশু। ফলে এই নির্দিষ্ট সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
একই সময়সীমায় সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে, যার মধ্যে ১৮ হাজার ৫৭৮ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫ ৪ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











