দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৯
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৩৯ জন ডেঙ্গুরোগী।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮২ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তদের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











