দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮

২৩ আগস্ট ২০২৬ - ১৬:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ২২৮ জন শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৩ জন শিশু। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিশ্চিতভাবে শুধু হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

​রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৮৩৪ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৯৩৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

​গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান বিশ্লেषণে দেখা যায়, এই সময়ে নতুন করে ১৩১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৯৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বা আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮২৪ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন রোগী, যার মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হামের এই প্রাদুর্ভাব কমে আসবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0