দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮

১৯ আগস্ট ২০২৬ - ১৮:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮
ছবি সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ১৮ জন আক্রান্ত হয়েছে এবং চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯ জন শিশু। ফলে এই নির্দিষ্ট সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২২ জন শিশু মারা গেল।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত একদিনে নতুন করে ৮৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে ৭৮৭ শিশু এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯২৫ জন।

​অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ৪৫ হাজার ৭১১ জন সন্দেহভাজন হাম রোগী পাওয়া গেছে। যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জনের শরীরে। এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট এক লাখ ২৭ হাজার ৭৬ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়, যার মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0