২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৫৩
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন।
চলতি বছরে আক্রান্ত ও মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের মধ্যে ৪৩ জন নারী এবং ৩১ জন পুরুষ।
একই সময়ে দেশজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০আই জনে। চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসার আওতায় আসার তাগিদ দিচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











