দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯০৮

১৬ আগস্ট ২০২৬ - ১৭:১৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯০৮
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়। গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছরজুড়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০৮ জনে পৌঁছেছে। মোট মৃতের মধ্যে ৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৮০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

​বিভাগভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।

​একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে। অন্যদিকে, গত একদিনে ১ হাজার ২১ জন নতুন রোগীর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0