দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৫৪
দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোনো শিশুর ল্যাব-নিশ্চিত হামে মৃত্যু না হলেও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৮৫৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন এবং সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৯৫৯ জন শিশু সন্দেহভাজন হাম নিয়ে আক্রান্ত হয়েছে। ফলে একদিনেই মোট এক হাজার ৮৩ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৪ জনে। চিকিৎসাসেবা নিয়ে এদের মধ্যে এক লাখ ১১ হাজার পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











