দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১১৩
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১১৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে সিলেট বিভাগের ২ জন এবং ঢাকা বিভাগের ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে সর্বমোট ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন এবং বাকি ৭৫১ জন মারা গেছেন হামের নানা উপসর্গ নিয়ে।
বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে দেখা গেছে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে—৩২৬ জন। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১১৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২, রাজশাহীতে ৯১ এবং রংপুর বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসা সেবার সার্বিক চিত্রে দেখা গেছে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৬৭ জন হামের উপসর্গ নিয়ে এসেছেন, যার মধ্যে ৯০২ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৭, চট্টগ্রামে ২৩৭, বরিশালে ১৩১, সিলেটে ৯৩, খুলনায় ৫০, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ২৭ এবং রংপুর বিভাগে ১৯ জন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৩ হাজার ৫২২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৭৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অধিদপ্তরের হিসাব মতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৪ এবং ল্যাব পরীক্ষায় আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











