প্রাণ-আরএফএল’র ‘গেট দ্য চ্যালেঞ্জ’: তরুণদের জন্য বড় সুযোগ, রয়েছে আকর্ষনীয় পুরস্কার

২৯ জুলাই ২০২৬ - ২১:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রাণ-আরএফএল’র ‘গেট দ্য চ্যালেঞ্জ’: তরুণদের জন্য বড় সুযোগ, রয়েছে আকর্ষনীয় পুরস্কার
ছবি: সংগৃহীত

দেশের তরুণ ও সম্ভাবনাময় কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে প্রাণ-আরএফএল গ্রুপ। নতুন প্রতিভা বিকাশ এবং দেশের সামগ্রিক ডিজিটাল কনটেন্ট খাতকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে তারা আয়োজন করেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘গেট দ্য চ্যালেঞ্জ’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

​উদ্বোধনী পর্বে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, আধুনিক সময়ে ডিজিটাল কনটেন্ট কেবল সাধারণ বিনোদনের উপাদান নয়, এটি তরুণ প্রজন্মের জন্য ক্যারিয়ার গঠন ও উদ্যোক্তা হওয়ার দারুণ একটি মাধ্যম। সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতেই এই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

​যেভাবে অংশ নেবেন:

প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম বেশ সহজ। আগ্রহীদের প্রাণ-আরএফএল গ্রুপের যেকোনো একটি পণ্য যুক্ত করে ১০ থেকে ৬০ সেকেন্ড মেয়াদের সৃজনশীল ও সাবলীল একটি ভিডিও চিত্র নির্মাণ করতে হবে। এরপর ভিডিওটি নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ জুড়ে দিয়ে পোস্ট করতে হবে। সবশেষে প্রকাশিত সেই পোস্টের লিংক প্রাণ-আরএফএল-এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্স বা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে জমা দিতে হবে।

​আকর্ষণীয় পুরস্কার ও পেশাগত সুযোগ:

অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিজয়ীদের জন্য রয়েছে iPhone 17 Pro Max, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ নানা উপহার। এছাড়া প্রতিটি নির্বাচিত ভিডিওর জন্য থাকছে ১ হাজার টাকার ইনস্ট্যান্ট পুরস্কার এবং মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের পথ। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ২৫ জন কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এক বছরের পেশাদার চুক্তিতে কাজ করার বিশেষ সুযোগ পাবেন।

​উদ্বোধনী এই আয়োজনে প্রাণ-আরএফএল প্রডাকশনের বিভাগীয় প্রধান মাসউদ যাকারিয়া সাবিনসহ বিশিষ্ট নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু, নির্মাতা রায়হান জুয়েল ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অতনুসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0