২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছালো, শুরু হবে ১৪ মার্চ

২৪ আগস্ট ২০২৬ - ১৬:০৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছালো, শুরু হবে ১৪ মার্চ
ছবি সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে তা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত এ পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

​সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক যৌথ বৈঠকে পরীক্ষার এ নতুন সময়সূচির সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

​এর আগে গত মে মাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার আগের সম্ভাব্য সূচি ঘোষণা করেছিলেন। সেই প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0