কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম কমার আশা

০২ আগস্ট ২০২৬ - ২০:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম কমার আশা

দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আমদানিকৃত পণ্য বাজারে এলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

​রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

​তিনি জানান, বাজারে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান শুল্ক বা কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার থেকেই এসংক্রান্ত সব কার্যক্রম চালু হবে।

​উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি তদারকি করতে এদিন সমন্বিতভাবে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0