বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমাল বিইআরসি
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী আগস্ট মাসের জন্য ফার্নেস তেলের দাম প্রতি লিটারে কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, ঘোষিত এই নতুন দাম আজ মধ্যরাত থেকেই দেশজুড়ে কার্যকর হবে।
এর আগে বিদায়ী জুলাই মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১০৯ টাকা ১০ পয়সা, যা তার আগের মাস জুনের ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমানো হয়েছিল। এর ধারাবাহিকতায় টানা দ্বিতীয় মাসের মতো বিদ্যুৎ খাতের এই গুরুত্বপূর্ণ জ্বালানির দাম হ্রাস পেল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











