দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম: ২২ ক্যারেটের ভরি প্রায় আড়াই লাখ টাকা
স্থানীয় বাজারে তেজাবী (বিশুদ্ধ) সোনার মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। মানভেদে ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬ ৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
কোন ক্যারেটের দাম কত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার অলংকারের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা করা হয়েছে।
টানা তিন দফায় বড় লাফ
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট ও ২২ আগস্ট দুই দফায় সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। আজকের বৃদ্ধিসহ টানা তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ল।
অপরিবর্তিত রুপার বাজার
সোনার দামে নতুন রেকর্ড তৈরি হলেও দেশের বাজারে রুপার অলংকারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











