দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ২২ ক্যারেট ছাড়ালো ২ লাখ ৪০ হাজার
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দর বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার অলংকারের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির প্রধান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের গহনার প্রতি গ্রামের মূল্য ধরা হয়েছে ২০ হাজার ৬৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ৭০০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৯২০ টাকায় বিক্রি হবে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮২০ টাকা।
স্বর্ণের পাশাপাশি নতুন করে নির্ধারণ করা হয়েছে রুপার অলংকারের দামও। বাজুসের দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার গহনার প্রতি গ্রামের দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির রুপার গহনা বিক্রি হবে প্রতি গ্রাম ২৮৫ টাকায়।
সংগঠনটি স্পষ্ট করেছে যে, অলংকারের ধরন ও নকশাভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। তবে প্রকাশিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট নেওয়া যাবে না। পূর্বের নিয়ম মেনেই ভ্যাট, গহনার মজুরি ও পাথরের দর বাদ দিয়ে স্বর্ণ কেনাবেচা বা পরিবর্তন করা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











