মার্কিন-ইরান শান্তি আলোচনার আশায় এক মাসের সর্বোচ্চে সোনার দাম

০৫ আগস্ট ২০২৬ - ১৮:১৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন-ইরান শান্তি আলোচনার আশায় এক মাসের সর্বোচ্চে সোনার দাম

আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে কমছে মূল্যস্ফীতির চিন্তা। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে সোনার দাম দুই শতাংশের বেশি বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ অনুমানের জন্য বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মসংস্থানের তথ্যের দিকে কড়া নজর রাখছেন।

​বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১৬৮.৩৪ ডলারে দাঁড়ায়, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সোনার ফিউচার প্রাইস ১.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২২৭.৪০ ডলারে পৌঁছেছে।

​যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দিনভর দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে জানান, তাঁর প্রশাসন ইরানের সঙ্গে 'খুব ভালো আলোচনা' করেছে। ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের পাঁচ মাস ধরে চলা সংঘাতের দ্রুত অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে।

​ট্রেডিং প্ল্যাটফর্ম নেমো ডট মানির (Nemo.money) বাজার বিশ্লেষক জেমি দত্ত জানান, পারস্য উপসাগরে যুদ্ধবিরতির জোরালো আলামত স্পষ্ট হওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। ফলে ট্রেজারি ইয়েল্ডের পতন ঘটছে, যা সুদমুক্ত সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।

​একই সময়ে মার্কিন ডলারের মান চাপে থাকায় এবং ১০ বছর মেয়াদি ট্রেজারি ইয়েল্ড এক সপ্তাহের সর্বনিম্নে নেমে আসায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে সোনা কেনা আরও সুবিধাজনক হয়ে উঠে।

​সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা আগের দিনের ৬৭ শতাংশ থেকে কমে ৫৭ শতাংশে নেমেছে। তবে কানসাস সিটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জেফ স্মিড মঙ্গলবার বলেছেন, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত ২ শতাংশে নামিয়ে আনতে কড়া মুদ্রানীতি বজায় রাখা প্রয়োজন।

​ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ হামাদ হুসেন মনে করেন, আগামী মাসগুলোতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালে মূল্যস্ফীতি নিয়ে বাজারে অনাস্থা কাটবে। ফলে এই বছরের শেষ নাগাদ সোনার দাম কমে প্রতি আউন্স ৪,০০০ ডলারের নিচে নেমে আসতে পারে।

​অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১.৫০ ডলারে পৌঁছেছে, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭৫২.২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ বেড়ে ১,৩৭৩.৩৫ ডলারে উঠে ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান ছুঁয়েছে।

সুত্র: রয়টার্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0