ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিদর্শনে সন্তুষ্ট বিসিবি

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিদর্শনে সন্তুষ্ট বিসিবি
ছবি: সংগৃহীত

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে এবিজি স্পোর্টস সিটির 'আনভীর ক্রিকেট স্টেডিয়াম' পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ অক্টোবর) মাঠের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগের ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

​ছয় সদস্যের এই প্রতিনিধি দল স্টেডিয়ামটির মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নানা সুবিধা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোর প্রশংসা করে সৈয়দ আব্দুল বাতেন জানান, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির এটি প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ আয়োজন। এখানকার আউটফিল্ড, উইকেট ও লজিস্টিক ব্যবস্থা বেশ উন্নত এবং সংশ্লিষ্ট সবাই অত্যন্ত সহযোগিতাপরায়ণ।

​আগামী ২২ ও ২৩ অক্টোবর এই মাঠে বিসিবি একাদশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। এর আগে ঘরোয়া লিগ ম্যাচ অনুষ্ঠিত হলেও, এই প্রথম কোনো বিদেশি জাতীয় দল এই ভেন্যুতে খেলতে নামবে। এছাড়া এবিজি স্পোর্টস সিটিতে বর্তমানে আরেকটি নতুন ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। আন্তর্জাতিক দলের এই প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট বা ম্যাচ আয়োজনের পথ সুগম করবে বলে আশা করছেন আয়োজকরা।

​পরিদর্শনকালে বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0