অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে রাবাদার ফেরায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে প্রোটিয়ারা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা আশানুরূপ হয়নি দক্ষিণ আফ্রিকার। ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২১৪ রানের বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে প্রোটিয়ারা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ স্বাগতিক কোচ শুকরি কনরাডের দল।
এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসার জায়গা দলের তারকা পেসার কাগিসো রাবাদার একাদশে ফেরা। সিরিজে টিকে থাকার এই গুরুত্বপূর্ণ ম্যাচে রাবাদার কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশা করছেন দলের ব্যাটার ডেভিড বেডিংহাম।
ফিটনেস সমস্যার কারণে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি কাগিসো রাবাদা। ডারবানে নিজে ৪৬ ও ৪৯ রানের দুটি লড়াকু ইনিংস খেলা বেডিংহাম বিশ্বাস করেন, দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য বড় ত্রাস হয়ে উঠবেন এই গতি তারকা।
বেডিংহাম বলেন, ‘তিনি (রাবাদা) আমাদের দলের জন্য অত্যন্ত অপরিহার্য এবং একজন বিশাল মাপের খেলোয়াড়। তাঁকে দেখে মনে হচ্ছে, আগের চেয়ে আরও জোরালো গতিতে বল করছেন এবং বেশ ক্ষুরধার দেখাচ্ছে। আপনি যদি গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর পারফরম্যান্স দেখেন, যেখানে তিনি ৯ উইকেট নিয়েছিলেন, তবে বুঝবেন যে তিনি যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে পুরোপুরি প্রস্তুত। আশা করছি, তিনি আসন্ন টেস্টে ৯ বা ১০ উইকেট শিকার করবেন। তেমন কিছু করতে পারলে দলের জন্য তা দারুণ হবে।’
এদিকে, রাবাদার এই প্রত্যাবর্তনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার একাদশে আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











