লামিন ইয়ামাল এখন বিশ্বের সেরা খেলোয়াড়’, দাপুটে জয়ের পর প্রশংসা ফ্লিকের

১৮ অক্টোবর ২০২৬ - ১৬:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লামিন ইয়ামাল এখন বিশ্বের সেরা খেলোয়াড়’, দাপুটে জয়ের পর প্রশংসা ফ্লিকের
ছবি সংগৃহীত

স্প্যানিশ তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই উড়ন্ত ফর্মে রয়েছেন। প্রতিভাবান এই ১৯ বছর বয়সী ফুটবলারকে এবার প্রশংসায় ভাসালেন বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ ব্যবধানের বিশাল জয়ের পর এই জার্মান কৌশলবিদ দাবি করেছেন, বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল।

​বেতিসের বিপক্ষে বার্সেলোনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়, যেখানে জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “ইয়ামালের প্রথম গোলটি দেখলেই বোঝা যায় সে কতটা অসাধারণ। এই মুহূর্তে ওই বিশ্বের সেরা খেলোয়াড়।”

​তরুণ এই উইঙ্গার সম্পর্কে কাতালান কোচ আরও যোগ করেন, “মাত্র ১৯ বছর বয়সে একের পর এক ম্যাচ খেলা এবং এত চাপ সামলানো সহজ নয়। তবে সে পুরোপুরি মনোযোগী ও দায়বদ্ধ। ওর পারফরম্যান্সের পাশাপাশি মানসিকতাও অসাধারণ, আর এভাবেই একজন বড় মাপের ফুটবলার গড়ে ওঠে।”

​ম্যাচ শেষ হওয়ার কিছু আগে ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়ার বিষয়ে ফ্লিক জানান, এই ব্যবধানের পর তাকে বিশ্রাম দেওয়া দরকার ছিল। একইসঙ্গে শিষ্যকে তিনি জানিয়েছেন যে তার এই খেলায় তিনি কতটা গর্বিত।

​তবে বেতিসের বিপক্ষে বড় জয় পেলেও ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে বার্সেলোনা শিবিরে। ম্যাচ চলাকালে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে রক্ষণভাগের এরিক গার্সিয়া ও জেরার্ড মার্তিনকে। এছাড়া চোট সমস্যায় ভুগছেন জুলস কুন্দেও। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে রক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ফ্লিক জানান, ফুটবলারদের দ্রুত সুস্থ হয়ে ওঠা ও সঠিক পুনর্বাসনের ওপরই এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে।

​রেকর্ড কিংবা ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের সাফল্যকেই অগ্রাধিকার দিচ্ছেন বার্সা কোচ। তার ভাষ্যমতে, রেকর্ড গড়া আনন্দের হলেও তাদের মূল লক্ষ্য মৌসুম শেষে ট্রফি জেতা। সামনেই পিএসজির মুখোমুখি হওয়ার পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো রয়েছে কাতালানদের। এমন ব্যস্ত সূচিতে ফুটবলারদের ফিট রাখা ও চোট সামাল দেওয়াকেই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বার্সা বস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0