ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি: মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী মানকুসো

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি: মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী মানকুসো
ছবি সংগৃহীত

ব্রাজিলে কোচিং সার্টিফিকেট ও লাইসেন্স কেলেঙ্কারির ঘটনায় এবার মুখ খুলেছেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার সাবেক সহকারী আলেহান্দ্রো মানকুসো। বিনা ক্লাসে ও বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে কোচিং লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ জোরালো হলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন বোকা জুনিয়র্সের এই সাবেক খেলোয়াড়।

​‘সার্টিফিকেশন মাফিয়া’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনের প্রধান সাংবাদিক জোয়ানা দে আসিসকে দেওয়া এক সাক্ষাৎকারে মানকুসো দাবি করেন, তিনি কোনো খেলোয়াড়কে লাইসেন্স কিনে দেননি। তার দাবি, তিনি কেবল ব্রাজিলীয় ফুটবলারদের আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতেন। কারণ হিসেবে তিনি জানান, ব্রাজিলিয়ান ফুটবলাররা সাধারণত পর্তুগিজ ভাষায় কথা বললেও আর্জেন্টিনার প্রক্রিয়াটি স্প্যানিশ ভাষার হওয়ায় তাদের ভাষা ও যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সহায়তা করতেন তিনি।

​প্রতিবেদনে ২০ হাজার ডলারে লাইসেন্স বিক্রির অভিযোগ ও স্ক্রিনশটের বিষয়ে প্রশ্ন করা হলে মানকুসো তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান, আর্থিক লেনদেন বা ফি পরিশোধের বিষয়টি সম্পূর্ণভাবে ফেডারেশনের নিয়ম অনুযায়ী অফিশিয়াল ইমেইলের মাধ্যমে সম্পন্ন হয় এবং এর সাথে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।

​গুঞ্জন রয়েছে যে থিয়াগো সিলভা, রবার্তো কার্লোস, পাউলিনহো এবং অ্যালেক্স দে সুজার মতো তারকারা এই প্রক্রিয়ায় লাইসেন্স পেয়েছেন। এই বিষয়ে মানকুসো জানান, সংশ্লিষ্টদের যদি প্রক্রিয়া জানতে হতো, তবে তিনি কেবল সঠিক পথ বা নির্দেশনা দেখিয়ে দিয়েছেন মাত্র, বাকিটা ফেডারেশন পরিচালনা করেছে। এছাড়া কিছু খেলোয়াড়ের ক্লাস না করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কেউ যদি কেবল অনলাইন অংশ সম্পন্ন করে থাকেন, তবে সেটি নিয়ে সংশ্লিষ্ট আইনি বিভাগ বা লিগ্যাল ডিপার্টমেন্ট খতিয়ে দেখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0