টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো
নিউজডিপি ক্রীড়া ডেস্ক :
টান টান উত্তেজনার ম্যাচে টাইব্রকারে
নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলতে উঠলো মরক্কো। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে ফল নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। পেনাল্টিতে গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত নৈপুণ্য এবং ইসমাইল সাইবারির সফল শেষ শটে কাঙ্ক্ষিত জয় পায় মরক্কো।
মঙ্গলবার অনুষ্ফিত এ ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো। তাদের ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল। তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বাঁ দিক থেকে আসা একটি নিখুঁত ক্রসে পোস্টের সামনে একেবারে ফাঁকা অবস্থানে থেকেও বল স্পর্শ করতে ব্যর্থ হন ইসমাইল সাইবারি। ফলে নিশ্চিত একটি গোলের সুযোগ হাতছাড়া হয় এবং গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল
বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। পিছিয়ে পড়ার পর মরক্কো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় তালবির দারুণ এক ক্রসে ইসা দিয়প শক্তিশালী হেডে বল জালে পাঠিয়ে সমতা ফেরান। তার এই গুরুত্বপূর্ণ গোলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১ এবং খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না ডারলে খেলা গড়ায় টাইব্রেকারে
নেদারল্যান্ডসের প্রথম শটে কুপমাইনার্সের গোল করে দলকে এগিয়ে দেন। তবে মরক্কো প্রথম শট করর মিস! দ্বিতীয় শট দনেদারল্যান্ডসর ক্লাইভার্ট
মিস করেন।
মরক্কোর পক্ষে রাহিমি দ্বিতীয় শটে গোল করেন।
নেদারল্যান্ডসের ভেগহোর্স্ট তৃতীয় শট: গোল পেয়ে যান।
তৃতীয় শটে মরক্কোর পক্ষে গোল করেন শেমসদিন তালবি।
নেদারল্যান্ডস চতুর্থ শট কুইন্টেন টিম্বার্স
মিস করে বসেন। তিনি বল মেরে দেন পোস্টের বাইরে।
মরক্কো চতুর্থ শট মিস করেন। আশরাফ হাকিমিও গোল দিতে ব্যর্থ হন।
এদিকে নেদারল্যান্ডস পঞ্চম শটও ঠেকিয়ে দেন মরক্কোর ইয়াসিন বুনো।
আর মরক্কোর পক্ষে পঞ্চম শটে সাইবারির গোল করলে শেষ ষোলোতে উঠে যায় মরক্কো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











