বিরতির পর খেলায় সমতা ফিরিয়েছে ব্রাজিল
বিরতির পর খেলায় সমতা ফেরালো ব্রাজিল। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলের কাসেমিরো গোল করলে ১-১ সমতা ফেরে।
এর আগে ব্রাজিলের জালে জাপানের ১ম গোল করে বসে । ১ -০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে জাপান।
হাইড্রেশন ব্রেকের পরপরই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় এশিয়ার গর্ব জাপান।
ম্যাচের ২৯তম মিনিটে মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পেয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে যান সানো। পথে কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল পাঠান জালে। ব্রাজিলের গোল রক্ষক বাঁ কোণ ঘেঁষে নিখুঁত সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি। তাতেই জাপান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
এর আগে অবশ্য পুরো ম্যাচেই আধিপত্য ছিল ব্রাজিলের। হাইড্রেশন ব্রেকের আগে প্রায় ৭৫ শতাংশ সময় বলের দখল ধরে রাখে সেলেসাওরা। চারটি শট নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ গড়ে তোলে ব্রাজিল। বক্সের বাইরে থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষের গায়ে লেগে অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। দুই মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বাড়ানো বল জাপানের গোলরক্ষক সুজুকি এগিয়ে এসে দুই হাতে পাঞ্চ করে বিপদমুক্ত করেন।
শুরুর দিকে নিজেদের অর্ধ থেকেই বের হতে হিমশিম খাচ্ছিল জাপান। ব্রাজিল একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাইনি।
তবে বিরতির আগ মুহূর্তে জাপান বেশকিছু সময় নিজেদের আয়ত্তে বল রেখে একের পর এক আক্রমণ চালায়।
বিরতির পর ৫৬ মিনিটে অবশেষে আসে মান্দ্রেক্ষণ। এবার আর ভুল করেননি ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে সমতায় ফেরান দলকে। মুহূর্তেই গ্যালারি জুড়ে দেখা মেলে হলুদ উৎসবের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











