দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা
নিউজডিপি স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিয়েছে কানাডা। নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ে কানাডা ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে।
কানাডা ১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পায়। দীর্ঘ ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে সুযোগ পেলেও গ্রুপ পর্ব পার হতে পারেনি একবারও। তবে ২০২৬ বিশ্বকাপে তৃতীয়বারের মতো সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে কানাডা।
ম্যাচের শুরু থেকেই কানাডা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকাকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে দলে ভাল কোনও ফিনিশার না থাকায় সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না কানাডা। এস্তাকিয়ো এবং নাথান সালিবারই মূলত কানাডার আক্রমণ চালাচ্ছিলেন।
প্রথমার্ধের শেষের দিকে এস্তাকিয়োর কর্নার থেকে বোম্বিতো হেড করেছিলেন। সেই বল গোললাইন থেকে কোনও মতে বাঁচিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মোদিবা। ফিরতি হেড এবং শট বাঁচান গোলকিপার রনওয়ে উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকা
কোনও মতে সে যাত্রায় বেঁচে যায়।
বিরতির পরেও কানাডা ক্রমাগত আক্রমণ করে দক্ষিণ আফ্রিকার রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে দক্ষিণ আফ্রিকাও পাল্টা আক্রমণ শুরু করে।
। দু’দল পালা করে আক্রমণ করতে থাকে। তবে কোন দলই গোল করতে পারছিল না। তবে নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ের দুই মিনিটের গোল দিয়ে বসেন কানাডার এস্তাকিয়ো।
৯২ মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া পাসে কানাডা মিডফিল্ডা ইউস্তাকিওর অসাধারণ গোলে রাউন্ড অব ষোলোতে জায়গা করে নেয় কানাডা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











