জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাস্পিয়ন আর্জেন্টিনা
নিউজিডিপি ক্রীড়া ডেস্ক ঃ পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। দুই ম্যাচ জিতে আগেই আর্জেন্টিনা গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে । শেষ ম্যাচে লিওনেল স্ক্যালোনি ৯টি পরিবর্তন আনলেও জর্ডানের বিপক্ষে কোনওভাবেই চাপের মুখে পড়তে হয়নি তাদের। শতভাগ রেকর্ড ধরে রেখেই দাপটের সাথে জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাস্পিয়নরা।
শুরুর একাদশে লিওনেল মেসিকে না রেখেই জর্ডানের বিপক্ষে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা । তারপরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা।
ম্যাচের ৭ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হলেও জিওভানি লো সেলসো ১৯ মিনিটে আক্ষেপ ঘুচিয়েছেন। আবু তাহার চ্যালেঞ্জে ফ্রি-কিক আদায় করে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর মধ্য দিয়ে লো সেলসো চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির বাইরে আর্জেন্টিনার হয়ে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন তিনি।
ম্যাচের ৩১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। ডি বক্সে মার্কোস সেনেসিকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সে সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে প্রথম গোল করেন মার্তিনেজ।
প্রথমার্ধে জর্ডান এলোমেলো থাকলেও বিরতির পর কিছুক্ষণ পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জর্ডান। ৫৫ মিনিটে জর্ডান দারুণভাবে একটি গোল শোধ করে তারা। হাদ্দাদের অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন আল তামারি। দ্বিতীয়ার্ধে কোচ সেল্লামির বদলগুলো জর্ডানের খেলায় ইতিবাচক প্রভাব ফেলে।
ম্যাচের ৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামে মেসি। ৮০ মিনিটে তার ট্রেডমার্ক ফ্রি-কিক জালে জড়িয়ে যায়। গোলরক্ষক আবুলাইলারের তাকিয়ে গোল দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। আর এ গোলের মধ্য দিয়ে জর্ডানের বিশ্বকাপে প্রথম যাত্রা শেষ হয়ে যায়। টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ গোল। এ গোলের সুবাদে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়ও হয়ে তিনি বিশ্বরেকর্ড করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











