জার্মানিকে হারিয়ে বড় অঘটন, নকআউট পর্বও নিশ্চিত হলো ইকুয়েডরের

২৬ জুন ২০২৬ - ০৮:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জার্মানিকে হারিয়ে বড় অঘটন, নকআউট পর্বও নিশ্চিত হলো ইকুয়েডরের
জার্মান কে হারিয়ে দিলো ইকুয়েডর।

বিশ্বকাপে  গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে বড় অঘটন ঘটিয়েছে ইকুয়েডর। এগিয়ে যেয়েও শেষপর্যন্ত  ইকুয়েডর কাছে ১-২ গোলে হেরে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম দুটি ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত ছিল জার্মানির। তা না হলে বড় বিপদ অপেক্ষা করছিল। এদিকে দক্ষিণ আমেরিকার এ দলটির উল্লাশ শোনাগেল নিউ জার্সির আকাশে। বৃহস্পতিবার রাতে ইকুয়েডর ২-১ গোলে জার্মানিকে হারিয়ে গ্রুপ ই এর তৃতীয় সেরা দল হিসেবে উঠে গেছে  নক আউট পর্বে। একই সময়ে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আইভরি কোস্ট। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি ও রানার্সআপ আইভরি কোস্ট সরাসরি নকআউট পর্বে উঠেছে। পাশাপাশি সেরা তৃতীয় দল হিসেবে ইকুয়েডরের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে।

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।  দ্বিতীয় মিনিটেই ফ্লোরিয়ান ভির্টজ ও আলেক্সান্ডার পাভলোভিচের দারুণ সমন্বয়ে বল পেয়ে গোল করেন লেরয় সানে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই আনন্দ।  জার্মান রক্ষণভাগের ভুলের সুযোগ নয় মিনিটের  নিলসন আঙ্গুলো দুর্দান্ত শটে সমতা ফেরান। 

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর ইকুয়েডর দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে আক্রমণ চালায়। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা। ৭৭তম মিনিটে ইকুয়েডরের দ্বিতীয় গোলটি করেন গনসালো প্লাতা।

 অপরদিকে, ফিলাডেলফিয়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আইভরি কোস্ট। সপ্তম মিনিটে ইয়ান দিয়োমান্দের কাটব্যাক থেকে নিকোলা পেপে গোল করে দলকে এগিয়ে দেন। কুরাসাও সমতায় ফেরার চেষ্টা করলেও তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় আইভরিয়ানরা। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন পেপে।

 দুই ম্যাচের ফল মিলিয়ে গ্রুপ ‘ই’-এর চূড়ান্ত অবস্থান দাঁড়িয়েছে—জার্মানি ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপসেরা, আইভরি কোস্টও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট এবং কুরাসাও শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0