নেইমারের ফেরার ম্যাচে ভিনিসিয়াসের জোড়া গোল,স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ তে জিতলো ব্রাজিল

২৫ জুন ২০২৬ - ০৭:৫১
প্রকাশিত: ১ ঘন্টা আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
 নেইমারের ফেরার ম্যাচে ভিনিসিয়াসের জোড়া গোল,স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ তে জিতলো ব্রাজিল
ছবি সংগৃহিত

ক্রীড়া ডেস্ক নেইমার জুনিয়রের ফেরার ম্যাচে বহু সহজ সুযোগ নষ্ট করেও ভিনিসিয়াসের জোড়া গোলে অনায়াস জয় তুলে নিয়েছে ব্রাজ়িল। স্কটিশেরা যেন আত্মসমপর্ণের মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন । অধিকাংশ সময় নিজেদের অর্ধেই থাকলেন স্কটল্যান্ডের ১০ জন ফুটবলার! ভিনিসিয়াস জুনিয়রদের গোলও উপহার দিলেন। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও ম্যাথিউস কুনহার এক গোলের সৌজন্যে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। শুধু কি জয় সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যাচ্ছে ব্রাজিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল ব্রাজিল। প্রথমার্ধে দুই গোল হজম করে চাপে পড়ে যায় স্কটল্যান্ড। বিরতির পর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়। একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করে হতাশ হতে হয় স্কটিশদের। এরই মধ্যেই ৭ মিনিটে স্কট ম্যাককেনা নিজেদের বক্সেই ভুল করলে রায়ান বল কেড়ে নিয়ে দেন ভিনিসিয়াসকে। ভিনি বল পেয়ে গোল করতে ভুল করেননি । ব্রাজ়িলের পঞ্চম ফুটবলার হিসাবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই গোল করলেন ভিনিসিয়াস।

ম্যাচের ২১ মিনিটে আবারও স্কটল্যান্ড ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে ফেলেছিলেন ভিনিসিয়াস। রেফারি প্রথমে গোল দিলেও পরে সিদ্ধান্ত বদল করেন। রেফারি রিপ্লে দেখার পর গোল বাতিল করে ফাউল দেন । গোল করার আগে বল কাড়ার সময় ফাউল করেছিলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। প্রথমার্ধের সংযুক্ত সময় ভিনিসিয়াস দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ছয় গজের মধ্যে আবারও ফাকায় বল পান তিনি। হেড দিয়ে গোল করেন বিনা বাধায়। 

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন ম্যাথিউস কুনহা। ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোল করে চলতি আসরে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। গোলের পর সতীর্থদের সঙ্গে তার উদযাপনও গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

ব্রাজিল ম্যাচজুড়ে আরও কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল ।তবে সেগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। তবে দীর্ঘদিন পর নেইমারের মাঠে ফেরা এবং দাপুটে জয়—দুই মিলিয়ে সন্তুষ্ট থাকার যথেষ্ট কারণ রয়েছে আনচেলত্তির দলের। অবশ্য স্কটল্যান্ডও লড়াই চালিয়ে গেছে শেষ পর্যন্ত।

 বিশেষ করে দ্বিতীয়ার্ধে কয়েকবার ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করেছিল তারা। কিন্তু অ্যালিসনের দুর্দান্ত সেভ এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি দলটি। ব্রাজিল তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে । অন্যদিকে স্কটল্যান্ডকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0