পানামাকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া

২৪ জুন ২০২৬ - ০৭:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পানামাকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া
ছবি সংগৃহিত

পানামাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ এ ম্যাচ জয়ের একমাত্র গোলটি করেণ আন্তে বুদিমির। ম্যাচের ৫৪ মিনিটের সময় গোলটি করে ১-০ গোলে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে।

এর আগে ক্রোয়েশিয়া ২-৪ গোলে ইংল্যান্ডের কাছে হারলেও এ ম্যাচে জয় পেলো ক্রোয়েশিয়া।  আর ঘানার কাছে ১-০ গোলে হারে পানামা। ফলে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পানামা।

গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে টরন্টোতে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও পানামা। নিজেদের প্রথম ম্যাচ দুই দলই হেরেছিল। তাই দুই দলেরই আজ লক্ষ্য ছিল জয়, যা থেকে পাওয়া যাবে পূর্ণ তিন পয়েন্ট। 

পানামা ম্যাচটা ক্রোয়েশিয়ার বিপক্ষে চমৎকারভাবে শুরু করে । শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করে তারা। পানামার খেলোয়াড়রা ম্যাচের ২৩ মিনিটের মাথায় অল্পের জন্য এগিয়ে যেতে পারেনি। আমির মুরিলোর ডানদিক থেকে ভাসানো ক্রসে দারুণ এক হেড করেছিলেন হোসে লুইস রদ্রিগেজ। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় বলটি বার ঘেঁষে বাইরে পাঠিয়ে দেন।

ক্রোয়েশিয়াও প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ পেয়েছিল । তবে গোল পায়নি তারাও। গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল। প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে আবারও মাঠে নামে ক্রোয়েশিয়া–পানামা।

ম্যাচে পানামা বেশ ভালো খেললেও সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি কোনো দলই। ক্রোয়েশিয়া ম্যাচের ৫৪ মিনিটে অবশেষে গোলের দেখা পায়।  ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে গোলটি করছেন আন্তে বুদিমির।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0