ঘানার রক্ষণে আটকে গেলো ইংল্যান্ড, ম্যাচ হলো গোল শূন্য ড্র
ঘানার রক্ষণভাগের দৃঢতার কারণে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে। মঙ্গলবার বোস্টন স্টেডিয়ামে এল গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ঘানা। ইংল্যান্ডের আক্রমণ ঘানার সংগঠিত রক্ষণ ভাগের কারণেই গোল আটকে যায়। পুরো ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে ইংল্যান্ড এগিয়ে থাকলেো শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় (০-০) নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দু'দলকে।
জুড বেলিংহ্যাম, ডেকলান রাইস, হ্যারি কেইন ও ননি মাদুয়েকের সম্মিলিত আক্রমণে শুরু থেকেই ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। তবে ঘানার মাঝ মাঠের খেলোয়াড় থমাস পার্টের নেতৃত্বে ডিফেন্সিভ ব্লক গড়ে তোলে তারা। ম্যাচের ১২ মিনিটে ইংল্যান্ড সুবর্ণ একটি সুযোগ পাই। ঘানার খেলোয়াড়দের ফাউলে ইংল্যান্ড ডেকলান রাইসের ফ্রি-কিক নেন। তবে তার দুরন্ত শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর কেইনের একটি শট ঘানার রক্ষণ ভাগে আটকে দেয় । মাদুয়েকের ক্রস থেকে রাইসের হেডের পর কেইন বল পেলেও রক্ষণ ভাগের কারণেই গোল করতে পারেননি তিনি।
আঁতোয়ান সেমেনিও ও জর্ডান আয়েউ এর নেতুত্বে ঘানা মাঝে মধ্যে আক্রমণে গেলেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি তারা । ৪৩ মিনিটে ঘানা প্রথম কর্নার পেলেও তা থেকে কোনো বিপদ তৈরি করতে পারেনি ঘানার ফরোয়ার্ডরা।
ম্যাচের মাঝপথে একাধিক ফাউলের কারণে ম্যাচ কিছু সময় বন্ধ থাকে। জর্ডান আয়েউ ও রিস জেমসের সংঘর্ষের পর ৪২ মিনিটে ডেকলান রাইস হলুদ কার্ড দেখেন, যা চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম সতর্কবার্তা। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও ঘানার ডিফেন্ডার ওপোকুর মধ্যে ধাক্কাধাক্কি হলে দু'দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সতীর্থরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বল দখলে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও ঘানার রক্ষণভাগের শৃঙ্খলা ও শারীরিক লড়াই তাদের ম্যাচে টিকে থাকতে সাহায্য করে। ফলে গোলের দেখা পাইনি ইংল্যান্ড। এ সময় ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে উঠলেও ঘানার ডিফেন্সিভ লাইন ভাঙা সম্ভব হয়নি। ফলে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।
এই ড্রয়ের ফলে আরও জটিল হয়ে উঠলো এল গ্রুপের পয়েন্ট টেবিলের সমীকরণ। পরবর্তী ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে, অন্যদিকে ঘানা বড় দলের বিপক্ষে এই ড্রকে আত্মবিশ্বাস হিসেবে দেখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0