বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি

২৩ জুন ২০২৬ - ০১:৩০
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা  লিওনেল মেসি
ছবি সংগৃহিত

আর্জেন্টিনায় মহাতারকা লিওনেল মেসি অস্ট্রিয়ার বিপক্ষে ২টি গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন। সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে একাই দুটি গোল করেন। 

এর আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাব শীর্ষে চলে এসেছিলেন লিওনেল মেসি। তখন তার গোল ছিল ১৬। এবার অস্ট্রিয়ার বিপক্ষে ২ টি গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

তার সঙ্গে সর্বশেষ ম্যাচে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে ছিলেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাও। অস্ট্রিয়ার বিপক্ষে আজ গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন। 

মেসি ইতিহাস গড়া প্রথম গোলটি করেছেন ৩৮ মিনিটে। তার গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। শুরুতে আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল ফিরিয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। কোনো সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই বল জড়িয়ে দেন জালে। পরে খেলার অতিরিক্ত সময় আরও ১টা গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি অলংকৃত করলেন লিওনেল মেসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0