উরুগুয়েকেও ২-২ গোলে রুখে দিলো কেপ ভার্দে
ক্রীড়া ডেস্ক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিলো প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে । ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে। প্রথম ম্যাচে গোলকিপারের বীরত্বে স্পেনকে রুখে দিয়েছিল কেপ ভার্দে । এবার আরেকটি রূপকথার গল্প লিখলো তারা।
উরুগুয়ের জন্য এ ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে এক পয়েন্ট পেয়েছে । স্পেনের সাথে তৃতীয় ম্যাচের আগে আফ্রিকার দেশ কেপ ভার্দেকে হারাতে পারলেই উরুগুয়ে নির্ভার থাকতে পারতো। কিন্তু আফ্রিকার দেশটি লাতিনের উরুগুয়ের এমন হাল করেছে- প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জেগেছে তাদের । কারণ স্পেনের সঙ্গে উরুগুয়ের জেতাটা কঠিন। তখন সমীরকরণ অন্যরকম হবে।
রোববার রাতে ফ্লোরিডার মিয়ামি মাঠে ম্যাচের শুরুর ২১ মিনিটে গোল পেয়েছে কেপ ভার্দে। তাও ডিরেক্ট ফ্রি কিক থেকে গোলটি করেন কেভিন পিনা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ৪৪ মিনিটে সফলও হয় তারা। ম্যাক্সি আরাহোর হেডে সমতায় ফেরে দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে লাতিনদের জালে আবারও আঘাত হানে উরুগুয়ে । অগাস্টিন কোনোব্বিওর গোলে এগিয়ে যায় তারা । তবে ৬১ মিনিটে হেল্লো ভারেলার গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
এরপর আর গোলের দেখা পায়নি কোনও দল। সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দু'দলকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











