টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াস বাংলাদেশ

২১ জুন ২০২৬ - ১৭:৪০
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াস বাংলাদেশ
ছবি সংগৃহিত

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াস করলো অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের সিরিজ জিত নিয়েছে অজি দল। বাংলাদেশ ওয়ানডেতে দাপট দেখাতর পারলেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উল্টো মিচেল মার্শরা ফেরায় সংক্ষিপ্ততম ফরম্যাটে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে ।

রোববার (২১ জুন) চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ খুব বেশি বড় টার্গেট দিতে পারেনি অস্ট্রেলিয়াকে। মাত্র ১১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অজিরা অনায়াসেই ৩ উইকেটে ১১ ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে।

ওপেনিং জুটির পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া ৫৪ রান যোগ করেছে।  জশ ইংলিস ১৭ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। প্রথম উইকেটটি নেন নাসুম আহমেদ। তবে জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক ও ওপেনার মিচেল মার্শ। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই জয়ের কাছে পৌঁছায় দল।

মার্শকে ৬০ রানে শরিফুল ইসলাম যখন থামান, তখন স্কোর ছিল ৮৮ রানে ২ উইকেট। তার পর কুপার কনোলি রিশাদের বলে ১৫ রানে ফিরলে টিম ডেভিড ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে দ্রুত জয় নিশ্চিত করেছেন। সঙ্গে ম্যাট রেনশ ৬ রানে অপরাজিত থাকেন।    

এরআগে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাজে ব্যাটিংয়ের উদাহরণ সৃষ্টি করে।  টস জিতে ৮ উইকেটে করেছে মাত্র ১০৯ রান।  পাওয়ার প্লেতে ১১ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। সেই ধাক্কা আর সামলাতে পারেনি বাংলাদেশ। বরং নিয়মিত উইকেট হারিয়ে নিজেদের অবস্থাকে আরও অগোছালো করেছে। ৬৫ রানে পড়েছে সপ্তম উইকেট। একশর আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ব্যাট হাতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় একাই লড়াই করেছেন । ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পুরো ইনিংসের মূল ভিতটাই ছিল হৃদয়ের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন রিশাদ হোসেন। 

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। একটি নিয়েছেন নিখিল চৌধুরী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0