দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারলো বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো সফরকারী অস্ট্রেলিয়া। এইদিন শ্বাসরুদ্ধ লড়াইয়ের পরও জিততে পারেনি বাংলাদেশ। ১৯৭ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৮৯ বান তুলতে পারে বাংলাদেশ। ৭ রানের জয় পায় সফরকারীরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। মেট রেনশ ৫২ বলে করেছিলেন ৮৯ রান। ৫টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ২৬ বলে ৪৫ রান করেন টিম ডেভিড।
জবাব দিতে নেমে বাংলাদেশ থেমেছে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে। মেট রেনশ’র মত বড় ইনিংস কেউ খেলতে পারেননি সত্য,তবে তানজিদ তামিম (১৫ বলে ৩০), সাইফ হাসান (৩৩ বলে ৪২), পারভেজ ইমন (২২ বলে ৩৬) এবং তাওহিদ হৃদয়রা (২২ বলে ৩৫) মাঝারি মানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন।
শামীম পাটোয়ারী ৮টি বল নষ্ট করেছেন। টি-টোয়েন্টিতে ৮ বলে ৭ রান, খুবই বাজে পারফরম্যান্স। ৮ বলে ২০ না হলে জেতা সম্ভব নয়। আবার শেষ দিকে আবদুল গাফফার সাকলায়েন ১১ বল খেলে করেছেন ১৩ রান। শেষ মুহুর্তে এই ১১ বলে ২২ রান না হলে টি-টোয়েন্টি জয়ের চিন্তাও হয়তো করা যায় না। তবুও তাওহিদ হৃদয় শেষ অবধি চেষ্টা করেছিলেন এবং দলকে তীরে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











