স্বাগতিক মেক্সিকো নকআউট পর্ব নিশ্চিত করলো দক্ষিণ কোরিয়াকে হারিয়ে

১৯ জুন ২০২৬ - ১১:০০
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বাগতিক মেক্সিকো নকআউট পর্ব নিশ্চিত করলো দক্ষিণ কোরিয়াকে হারিয়ে
মেক্সিকান খেলোয়াড়দের ছবি সংগৃহিত

ক্রীড়া ডেস্ক ঃ স্বাগতিক মেক্সিকোর নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। তারা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো। দুই দলই প্রথম ম্যাচ জয় দিয়ে এই ম্যাচে লড়াইয়ে নেমেছিল । যে দল জিততো সেই দলেরই নিষ্চিত হতো পরের রাউন্ড। 

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ গোল শূণ্য।  বিরতির পর মেক্সিকোর   লুইস রোমো দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং-গিউর ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে মেক্সিকোকে ১-০ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই ১ গোলেই জয় নির্ধারিত হয় । খেলার তখন ৫০ মিনিট হবে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং-গিউ এর সাথে সতীর্থ লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষ হলে বল নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। আর এই সুযোগ কাজে লাগান মেক্সিকোর ফরওয়ার্ড। 

ম্যাচের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা দুটি সুযোগ তৈরী করেছিলেন। তবে মেক্সিকান  গোলকিপারের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৮৭ মিনিটে পরপর দুটি প্রচেষ্টা রুখে দেন মেক্সিকান গোলকিপার। প্রথমে কাছ থেকে নেওয়া চো গ্যু-সুংয়ের হেড ঠেকিয়ে দেন। ফিরতি বলে ইয়াং হিউন-জুনের শটও রুখে দেন তিনি। এর আগে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনও রাঙ্গেলকে পরাস্ত করে বল জালে পাঠানোর সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তখন এদসন আলভারেজ গোললাইন থেকে বল ফিরিয়ে দেন। পরে অবশ্য অফসাইডের পতাকাও ওঠে।

অন্যদিকে ম্যাচের ৭৫ মিনিটে মেক্সিকোর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরী হয়েছিল। এ সময় রাউল হিমেনেস শট নিলেও তা সেভ করেন কোরিয়ান  গোলরক্ষক কিম। শেষদিকে বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের জোরালো শটও দুর্দান্ত ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন তিনি। পর পর দুই ম্যাচে জয়ের পর মেক্সিকো শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হার এড়াতে পারলেই  ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে। বিপরীতে হারলেও নকআউটের দৌড়ে সুবিধাজনক স্থানেই রয়েছে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে টেবিলের দুইয়ে রয়েছে তারা। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। শীর্ষে থাকা মেক্সিকোর অর্জন ৬ পয়েন্ট।  

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0