চেক প্রজাতন্ত্রের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা

১৯ জুন ২০২৬ - ০২:১৫
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চেক প্রজাতন্ত্রের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা
চেক প্রজাতন্ত্রের সাথে ড্র করলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ১-১ গোলে ড্র করে চেক প্রজাতন্ত্রের  জয় রুখে  দিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম থেকেই উত্তেজনাকর এ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করে মূল্যবান ১টি পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরলো আফ্রিকান দলটি। নিশ্চিত পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করার কৃতিত্ব দেখালো তারা।

ম্যাচের শুরু থেকেই ফুটবলের অন্যতম পরাশক্তি  চেক প্রজাতন্ত্র একের পর এক আক্রমণে দক্ষিণ  আফ্রিকার ডিফেন্সকে তছনছ করে দেয়। খেলার প্রথমার্ধের চেক প্রজাতন্ত্রের এক স্ট্রাইকারের একটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। দক্ষিণ আফ্রিতা পিছিয়ে পড়ে  কোণঠাসা হয়ে পড়ে । গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করেও চেক ডিফেন্সের দেয়াল ভাঙতে পারেনি আফ্রিকান খেলোয়াড়রা। ফলে  ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের বাকিটা সময় শেষ করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিয়ে মাঠে নামে। কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে চেক রক্ষণভাগে রীতিমহ কাঁপন ধরিয়ে দেয় । খেলার শেষ দিকে এসে নাটকীয় মোড় নেয়।  চেক প্রজাতন্ত্রের ডি-বক্সে বল নিয়ে ঢোকার মুখে দক্ষিণ আফ্রিকার ফরোয়ার্ডকে অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নিমিষেই পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায় । স্পট কিকে অত্যন্ত ঠান্ডা মাথায় চেক গোলরক্ষককে সম্পূর্ণ পরাস্ত করে বল জালে জড়ান দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ।

আর এই পেনাল্টি গোলেই ১-১ গোলে খেলায় সমতা ফেরান দক্ষিণ আফ্রিকা।  পুরো স্টেডিয়াম জুড়ে আনন্দে মেতে উঠে আফ্রিকান সমর্থকরা। ছিনিয়ে নেয় একটি মূল্যবান পয়েন্ট। এদিকে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ১–১ গোলের ড্র নিশ্চিত হয়। নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া হওয়ায় চেক প্রজাতন্ত্রের ফুটবলারদের হতাশায়  মাঠ ছাড়তে দেখা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0