শেয়ারহোল্ডারদের জন্য ১০০ ট্রিলিয়ন ওন ফেরত দেওয়ার পরিকল্পনা সামসংয়ের

২০ আগস্ট ২০২৬ - ১৬:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শেয়ারহোল্ডারদের জন্য ১০০ ট্রিলিয়ন ওন ফেরত দেওয়ার পরিকল্পনা সামসংয়ের
ছবি: রয়টার্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মেমরি চিপ খাতের দারুণ ব্যবসার ওপর ভর করে অর্জিত রেকর্ড লভ্যাংশ অংশীদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সামসং ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ ট্রিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৭১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যমানের নতুন একটি তহবিল ফেরত পরিকল্পনা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

​স্থানীয় গণমাধ্যম 'মানিটুডে'-র এক প্রতিবেদনে জানানো হয়, চলতি আগস্ট মাসের শেষের দিকে সামসংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন পেতে পারে। নতুন এই ব্যবস্থার অধীনে বিশেষ লভ্যাংশ অন্তর্ভুক্ত থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি তাদের ফ্রি ক্যাশ ফ্লো-এর ৫০ শতাংশ নতুন এই প্রোগ্রামে ব্যয় করার পরিকল্পনা করেছে। তবে এসব খবরের বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সামসং।

​অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সবচেয়ে বড় শেয়ার বাইব্যাক বা পুনর্ক্রয় ও বাতিল কর্মসূচির ঘোষণা দিয়েছে সামসংয়ের স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মেমরি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সম্প্রতি ৪০ ট্রিলিয়ন ওন মূল্যের শেয়ার কিনে তা বাতিলের পরিকল্পনা প্রকাশ করে। পাশাপাশি, ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের মধ্যে অর্জিত ফ্রি ক্যাশ ফ্লো-এর ৫০ শতাংশের বেশি শেয়ারহোল্ডারদের ফেরতের জন্য বরাদ্দের কথা নিশ্চিত করেছে কোম্পানিটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0