দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াত আমিরের

১৬ অক্টোবর ২০২৬ - ১৫:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উৎসব চলাকালে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ তৈরিতে সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

​বিবৃতিতে জামায়াত আমির উল্লেখ করেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবেই চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। দীর্ঘকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে দিনগুলো পালন করে আসছেন। এই ধারাবাহিকতা ধরে রেখে এবারও হিন্দু সম্প্রদায়ের মানুষ শতভাগ নিরাপত্তার সাথে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​তিনি জোর দিয়ে বলেন, দেশের এই লালিত সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান ও নিশ্চিন্ত পরিবেশ বজায় রাখা আবশ্যক। এ কাজে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

​একই সাথে তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজের দায়িত্বশীল জায়গা থেকে সহযোগিতা প্রদান করবে। সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির স্পষ্ট করেন, জামায়াতের নেতাকর্মীরা সচেতন নাগরিক হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0