জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকদের প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ

০৩ আগস্ট ২০২৬ - ১২:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকদের প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ

জাতীয় দিবস, রাষ্ট্রীয় সভা-সেমিনার ও সরকারি বিভিন্ন প্রটোকলমূলক আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকদের নির্ধারিত রাষ্ট্রীয় মর্যাদা সুনিশ্চিত করার তাগিদ দিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে মেনে চলতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসিকে) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

​গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা থেকে এই সংক্রান্ত একটি দিকনির্দেশনামূলক পত্র জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই চিঠিতে সরকারি সব ধরনের প্রটোকলিক কার্যক্রমে আসন ব্যবস্থা, আনুষ্ঠানিক পত্র যোগাযোগ এবং আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণের ক্ষেত্রে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকদের প্রাপ্য সম্মান প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

​চিঠিটির অনুলিপি বাস্তবায়ন ও অনুলিপির সুবিধার্থে মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। বিভাগটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন এই পদক্ষেপের ফলে জেলা পর্যায়ের প্রতিটি সরকারি আয়োজনে জেলা পরিষদ প্রতিনিধিরা তাদের যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল লাভ করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0