কিশোর গ্যাং রুখতে সারা দেশের উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:২৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিশোর গ্যাং রুখতে সারা দেশের উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ছবি সংগৃহীত

সারা দেশে দিন দিন বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা লাগাম টানতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

​নব্য এই প্রশাসনিক ব্যবস্থায় সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

​সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

​সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য, দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়া এবং সার্বিক সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করেছে। কেবল প্রত্যক্ষ অপরাধে জড়িতদেরই নয়, তাদের পেছনের মদদদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্তের ওপরও জোর দেওয়া হচ্ছে।

​উপজেলা পর্যায়ের এই সমন্বিত কমিটিগুলো স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনশৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপ নিতে কার্যকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0