বিরোধীদল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিরোধীদল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত 'জুলাই স্মৃতিস্তম্ভ'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলের অনুপস্থিতি ও রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেছেন যে, বর্তমান বিরোধীদল জুলাই গণ-অভ্যুত্থানের আসল চেতনা ও ধারণাকে লালন করে না।

​সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী মেমোরিয়াল হলে জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। আয়োজনে আমন্ত্রিত থাকা সত্ত্বেও বিরোধীদলীয় নেতা বা তার দলের কোনো প্রতিনিধি এতে অংশ নেননি।

​অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমের সমালোচনা করা রাজনৈতিক অধিকার, তবে তা হতে হবে গঠনমূলক। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জাতীয় বিষয়ে ঐক্যমত থাকা প্রয়োজন।

​তিনি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও উল্লেখ করেন, সরকারের সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকলেও শহীদ পরিবারের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিরোধীদলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল। অনুষ্ঠানে না এসে বিরোধীদল কেবল সরকারকেই নয়, বরং শহীদ পরিবারগুলোকেও একপ্রকার অবজ্ঞা করেছে।

​গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান—উভয় আন্দোলনের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই গণতান্ত্রিক পরিবেশে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনায় বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং পাশাপাশি বিরোধীদলকেও তাদের সংসদীয় ভূমিকা নির্ধারণ করে দিয়েছে।

​প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, অন্ধ বিরোধিতার সুযোগ নিয়ে পরাজিত বা স্বৈরাচারী শক্তিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের সাথে চরম প্রতারণা।

​উল্লেখ্য, নবনির্মিত এই ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ উৎসর্গকারী ৮১৩ জন শহীদের নাম খোদাই করে সম্মান জানান হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0